২০১৯ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার   উথলী প্রতিনিধি আহম্মাদ সগীরের পুত্র নুরুল মাহাদী।

 মাহাদী জীবননগর উপজেলার উথলী আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী। তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ কামনা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও সহপাঠিরা।

এই ধারাবাহিক সফলতার জন্য মেধা বিকাশ ও উজ্জল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া কামনা করেছে মাহাদী।