চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিযুদ্ধ নিয়ে বেশ বিপাকে পড়েছে। চীনের ভিডিও শেয়ারিং সাইট টিকটকও সে ধাক্কায় পড়েছে। আর এ সুযোগে মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক আনতে যাচ্ছে টিকটকের প্রতিদ্বন্দ্বী। ‘ইনস্টাগ্রাম রিলস’ ফেসবুকের এ সেবাটির নাম হবে।এনবিসি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ ১২টিরও বেশি দেশে ‘ইনস্টাগ্রাম রিলস’ আগামী সপ্তাহ নাগাদ চালু করতে যাচ্ছে ফেসবুক। ব্যবহারকারী মিউজিক বা গান যুক্ত করে ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে রিলসে যুক্ত করতে পারবেন।