ঝিনাইদহ প্রতিনিধি: বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের অনেক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু কোভিট-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়েছেন।
আজ ২২ জুলাই কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু কে দেখতে তিনার ঝিনাইদহ শহরের বাড়ির সামনে আসেন এবং দূর থেকে তিনার নেতা মিন্টু মিয়ার সাথে দেখা করেন ও কথা বলেন এবং সার্বিক খোঁজ খবর নেন।

জানাগেছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু এক জনদরদী ও ভালো মনের মানুষ, তিনি মানুষের দুঃখের সময় পাশে থাকেন। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারাদেশে যখন লকডাউন চলছিল সেই সময় মেয়র মিন্টু তিনার নিজ উদ্যোগে ও সরকারি বরাদ্দকৃত খাদ্য খাবার সাধারণ জনগণের মাঝে তিনি নিজেই গিয়ে বিতরণ করতেন ও জনসাধারণের খোঁজখবর নিতেন। আজ এই জনগণের পাশে থাকতে গিয়ে তিনি নিজেই করো না পজিটিভ হয়ে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু করনা পজিটিভ হওয়াই ঝিনাইদহ জেলার সকল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সরাসরি এসে দূরে দাঁড়িয়ে খোঁজখবর নিয়েছেন এবং দেখা গেছে, তিনার জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় তিনার ছবি দিয়ে পোস্ট করে দোয়া চেয়েছেন।