চুয়াডাংঙ্গার জীবননগরে হিন্দু ধর্ম ত্যাগ করে মা-মেয়ে ইসলাম ধর্ম গ্রহন করেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৫টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।গ্রামবাসী সুত্রে জানা গেছে ,  শ্রী মল্লিকের স্ত্রী দুর্গা ও মেয়ে অনিতা হিন্দু ধর্ম ত্যাগ করে কলেমা পড়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। 


এসময় দুর্গার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোছাঃ মরিয়ম খাতুন এবং অনিতার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোছাঃ নুরজাহান খাতুন । হিন্দু ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করা মা ও মেয়ে বলেন, অনেক দিনের আশা ছিল ইসলাম ধর্ম গ্রহন করবো। কিন্তু পারিবারিক সমস্যার কারনে করতে পারিনি, আমরা আজ ইসলাম ধর্ম গ্রহন করে অত্যান্ত আনান্দ বোধ করছি। 


জানা গেছে, হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করায় এলাকার সকল ব্যাক্তি তাদের পাশে দাঁড়িয়েছেন।