কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে 'সন্দেহজনক' আর্থিক লেনদেন ও ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের এক সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে।

জানা গেছে, আরবি ভাষার পত্রিকা আল কাবাসের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।


তাছাড়াও খবরে আরো বলা হয়েছে, ঘুষের বিনিময়ে পাপুলের বেশ কিছু কাজ দ্রুত অনুমোদন করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে মেজর জেনারেল মাজেন আল-জারাহ।


রিমান্ডে যাদের নাম বলেছেন বাংলাদেশি এমপি পাপুল তাদের মধ্যে মাজেন আল-জারাহ অন্যতম।  তাছড়াও ২৩ হাজারের বেশি কর্মীর এন্ট্রি ভিসার অনুমোদনের জন্য ঘুষ দেওয়ার কথা রিমান্ডে জানিয়েছেন এমপি পাপুল।


দেশটির উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট আন্ডার সেক্রেটারির পদে থাকা মেজর জেনারেল মাজেন আল-জারাহকে জুনের শেষ দিকে বরখাস্তের আদেশ দেন।


এরপর গত বৃহস্পতিবার এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।