ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে । অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে ম্যানইউ।
মহামারী-করোনার মধ্যে শুরু হওয়া লিগের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-১ ড্র, এরপর ড্র কিংবা হারতে হয়নি তাদের। টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল রেকর্ড ২০ বারের লিগ চ্যাম্পিয়নরা।


